৫ মে ২০২৬

রবি, গ্রামীণফোন ও বাংলালিংককে পৌনে ৩ কোটি টাকা জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রবি, গ্রামীণফোন ও বাংলালিংককে পৌনে ৩ কোটি টাকা জরিমানা
বাংলাপ্রেস ডেস্ক: অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) কার্যক্রমে সিম ব্যবহার হওয়ায় রবি, গ্রামীণফোন ও বাংলালিংককে পৌনে ৩ কোটি টাকা জরিমানা আদায় করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিটিআরসি)। আজ বৃহস্পতিবার বিটিআরসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন মোবাইল অপারেটরের মধ্য ভ্যাটসহ রবির কাছ থেকে ২ কোটি ১০ লাখ টাকা, গ্রামীণফোনের কাছ থেকে ৫২ লাখ ৫০ হাজার টাকা এবং বাংলালিংকের ১৫ লাখ ৭৫ হাজার টাকা আদায় করেছে বিটিআরসি। গত ১২ জুলাই বাংলালিংক, ১৩ জুলাই গ্রামীণফোন এবং ১৪ জুলাই রবির পক্ষ থেকে বিটিআরসিতে সংশ্লিষ্ট পে-অর্ডার জমা দেওয়া হয়েছে। এদে বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১-এর ৬৫ (৫) ধারা অনুযায়ী গত ১০ এপ্রিল কমিশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে এবং ভাইস-চেয়ারম্যান ও কমিশনারদের উপস্থিতিতে অনুষ্ঠিত শুনানির সিদ্ধান্ত অনুযায়ী আরোপিত প্রশাসনিক জরিমানা পরিশোধের জন্য সংশ্লিষ্ট অপারেটরগুলোকে নির্দেশনা দেওয়া হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি