৪ মে ২০২৬

রায়পুরায় এক নারীর দুই স্বামী : সংবাদ সম্মেলনে অভিযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রায়পুরায় এক নারীর দুই স্বামী : সংবাদ সম্মেলনে অভিযোগ
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা উপজেলায় এক নারীর দুই স্বামী। এই অভিযোগে সংবাদ সম্মেলন করেছে প্রথম স্বামীর পরিবারের সদস্যরা। আর এই অভিযোগ হলো নরসিংদী জেলার এক নারী নেত্রী তাহমিনা আক্তারের বিরুদ্ধে। এই নারী নেত্রী তাহমিনা আক্তার তার প্রথম স্বামী সৌদি প্রবাসী মোশারফ হোসেনকে তালাক না দিয়েই দ্বিতীয় বিয়ে করেন বলে অভিযোগ করেন মোশারফ হোসেনের পরিবার। আজ ২ অক্টোবর শনিবার দুপুরে নরসিংদীর একটি হোটেলে সংবাদ সম্মেলনটি করে প্রথম স্বামীর পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তাহমিনার প্রথম স্বামী মোশারফ হোসেনের ছোট বোন ফারজানা আক্তার। এসময় আরো বক্তব্য রাখেন মোশারফের চাচাতো ভাই মোকছেদ আলী ও জামাল উদ্দিন। সংবাদ সম্মেলনে জানান, জেলার রায়পুরা উপজেলার পলাশতলীর সৌদি প্রবাসী মোশারফ হোসেনের সাথে সামাজিকভাবে বিয়ে হয় একই উপজেলার তাহমিনার। বিয়ের পর তাদের দুটি সন্তানও রয়েছে। প্রথম স্বামী ও সন্তানকে রেখেই তাহমিনা গোপনে রায়হান নামের এক প্রবাসীকে বিয়ে করে। যার ফলে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করেন মোশারফের পরিবার। সংবাদ সম্মেলনে জেলার ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি