৬ মে ২০২৬

রায়পুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রায়পুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে : লক্ষ্মীপুরের রায়পুরে ৪৩৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ (যার মুল্য১ লক্ষ ২০ হাজার টাকা) ইসমাইল কবিরাজ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ ।

মঙ্গলবার সকাল ৯টায় রায়পুর-হায়দরগন্ধ সড়কের দেবিপুর গ্রামের সোলাখালি ব্রীজ্ উপর থেকে বিক্রি করার সময় তাকে আটক করা হয়। এসআই মানিক চন্দ্র বড়ুয়া বাদী হয়ে ইসমাইলসহ দুই জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছেন। আটক মোঃ ইসমাইল কবিরাজ (৪০) চাঁদপুর জেলার হাইমচর উপজেলার চরপোড়ামুখী গ্রামের নজরুল ইসলাম নসু কবিরাজের ছেলে।

এএসআই মোঃ সবুজ জানান, হাইমচর থানার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ ইসমাইল তার এক সঙ্গীকে নিয়ে রায়পুর-হায়দরগন্ধস সড়কের সোলাখালি ব্রীজের উপর ইয়াবা বিক্রির জন্য ক্রেতার উদ্দ্যেশ্যে অপেক্ষা করছিলো।

গোপন সংবাদ পেয়ে কৌশলে ইসমাইলকে আটক করলেও তার সহযোগি পালিয়ে যায়। তার বিরুদ্ধে হাইমচরসহ চাঁদপুর থানায় মাদক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরোট্রলারেন্স ঘোষনা করেছি যোগদানের সময়। ইসমাইলসহ তার সহযোগিদের আটকে চেষ্টা অব্যাহত রয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি