৬ মে ২০২৬

রাস্তার ভোগান্তিতে অতিষ্ট নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রাস্তার ভোগান্তিতে অতিষ্ট নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

আজিজুল হাকিম (পাভেল), জাককানইবি থেকে : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই নানা রকম উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে,কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিতরের রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে যাচ্ছে দিনদিন। বিশ্ববিদ্যালয়ের ভিতরে গিয়ে দেখা যায় যে ছোট- বড় অসংখ্য গর্ত আর খানাখন্দে বেহাল দশায় পরিনত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভিতরের প্রধান রাস্তাগুলো।

শুকনা মৌসুমে চলাচলের অনুপযোগী এই রাস্তাগুলো বর্ষা মৌসুম আসার আগেই যেন ঠিক করা হয় এই দাবী জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত ছাত্রছাত্রীরা। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেইট থেকে ছাত্রী হল দোঁলনচাপা ও শিক্ষকদের ডরমিটরি থেকে ছাত্র হল অগ্নিবীণা পর্যন্ত রাস্তা পায়ে হেটে চলাচলেরও অনুপযোগী।

তাই বর্ষা মৌসুম আসার আগেই রাস্তা ঠিক করার দাবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের রাস্তাগুলো মেরামত করে আসছে প্রশাসন। কিন্তু নিম্মমানের উপাদান আর প্রশাসনের সঠিক পর্যবেক্ষণের অভাবেই রাস্তাগুলোর এমনঅবস্হা বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

দোঁলনচাপা হলের এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, রাস্তা ভালো না হওয়ায় আমাদের চলাচলে যেমন কষ্ট হয়, তেমনি বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যও নষ্ট হচ্ছে ।

অগ্নিবীণা হলের এক শিক্ষার্থী আপসোস করে বলেন, বাহিরে থেকে কোন দর্শনার্থী যদি ক্যাম্পাসে গাড়ী নিয়ে আসে,,তখন রাস্তা দেখেই বলে,এটাই তোমাদের ভার্সিটি !

এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগে যোগাযোগ করা হলে ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবুল ইসলাম বলেন,সবসময়ই যাতে শিক্ষার্থীরা সুন্দর ভাবে চলাচল করতে পারে এই ব্যাবস্হা আমরা করে দিবো,অলরেডি কাজ চলতেছে এবং ঐ ব্লকের সব কাজ শেষ হলে আমরা একটা স্হায়ী সমাধানে যাবো।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি