৭ মে ২০২৬

রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভে ১৩ সাংবাদিক আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভে ১৩ সাংবাদিক আটক
বাংলাপ্রেস ডেস্ক: রাশিয়ার ইউক্রেনে হামলার কারণে সারাবিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধবিরোধী বিক্ষোভ হচ্ছে। চলমান এই যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে যুদ্ধবিরোধী বিক্ষোভের সময় অন্তত ১৩ সাংবাদিকসহ আরও ১২ জনকে আটক করেছে রাশিয়ান আইনশৃঙ্খলা বাহিনী। সাংবাদিক আন্দ্রে ওকুন এর দেয়া এক বার্তার বরাতে বিবিসি জানায়, তাদেরকে আটকের কারণ জানায়নি কর্তৃপক্ষ। ওকুন জানান, আটক সাংবাদিকরা সবাই প্রেস ভেস্ট পরা ছিল এবং তারা তাদের প্রেস কার্ড বহন করছিলেন। কিন্তু এতে আইনশৃঙ্খলা বাহিনীর কারও কোনো ভ্রুক্ষেপ ছিলো না। তাদের লক্ষ্য ছিলো বিক্ষোভের বিষয়ে কেউ যেন কিছু প্রচার না করে, তা নিশ্চিত করা। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি