রাশিয়ায় তুষারধসে প্রাণ গেল ১১ পর্বতারোহীর
নিখোঁজদের উদ্ধারে ৫০ জনের বেশি উদ্ধারকর্মী কাজ করছেন।
বাংলাপ্রেস ডেস্ক: রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলে ভয়াবহ তুষারধসের ঘটনায় অন্তত ১১ পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি সেবা কর্তৃপক্ষ। খবর সিএনএনের
রোববার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে কাবার্দিনো-বালকারিয়া অঞ্চলের মিজিরগি পর্বতে এ ঘটনা ঘটে। ওই সময় ৩৩ জন পর্বতারোহীর একটি দল সেখানে ছিল।
জরুরি সেবা কর্তৃপক্ষ জানায়, সোমবার সকাল ৯টা পর্যন্ত ১০ জন পর্বতারোহী নিজে থেকেই পাহাড় থেকে নেমে আসতে সক্ষম হয়েছেন। তবে আরও ছয়জনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজদের উদ্ধারে ৫০ জনের বেশি উদ্ধারকর্মী কাজ করছেন। তবে দুর্গম পাহাড়ি এলাকা এবং আবারও তুষারধসের আশঙ্কায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।
মিজিরগি পর্বত রাশিয়ার উত্তর ককেশাসের অন্যতম উঁচু শৃঙ্গ। সেখানে বৈরী আবহাওয়া ও দুর্গম ভূপ্রকৃতির কারণে উদ্ধারকাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ভারতে সড়ক দুর্ঘটনা: ডিভাইডারে ধাক্কা খেয়ে গাড়ি উল্টে ১২ পুণ্যার্থীর করুণ মৃত্যু
নিজের পায়ে দাঁড়াতে যুক্তরাষ্ট্রের ছায়া থেকে বেরোতে চায় দক্ষিণ কোরিয়া
সঙ্গীত একাডেমি