রাশিয়ায় কয়লাখনিতে দুর্ঘটনায় নিহত ৫২
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রাশিয়ার কেমেরোভো অঞ্চলে কয়লা খনিতে দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৫২ ছাড়িয়েছে। এদের মধ্যে ৬ জন উদ্ধারকারীও রয়েছেন। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি। উদ্ধারকারী দলের সূত্র মতে আটকে পড়াদের মধ্যে কেউ বেঁচে নেই।
রাশিয়ার লিস্টভিয়াজনায়া খনিতে আকস্মিকভাবে আগুন ধরে যায়। মুহূর্তে পুরো খনি ধোঁয়ায় ছেয়ে যাওয়ার ভেতরে আটকা পড়ে শ্রমিকরা। এতে বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়। এদিকে, হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করে কর্তৃপক্ষ। তবে খনিতে মিথেন গ্যাস ছড়িয়ে পড়ায় বিস্ফোরণের আশঙ্কায় উদ্ধারকাজ স্থগিত করা হয়। উদ্ধার কাজ চালাতে গিয়ে মৃত্যু হয় কয়েকজন উদ্ধারকারীর।
আরও পড়ুন : থ্যাঙ্কস গিভিংয়ে যুক্তরাষ্ট্রে ৯৩ কোটি ডলারের টার্কি বেচাকেনা
দুর্ঘটনায় বেঁচে যাওয়া একজন জানান, শুরুতে তেমন কিছু বুঝতে পারিনি, হঠাৎ করে গ্যাসের গন্ধ পাই। এর পর আমরা কেবল বেরিয়ে আসার চেষ্টা করেছি। কীভাবে বেঁচে ফিরেছি জানি না।আহত আরেক ব্যক্তি জানায়, আশেপাশে আলো খুব কম ছিল, বাঁচার জন্য আমি হামাগুড়ি দিয়ে এগুচ্ছিলাম। উদ্ধারাকরীরা সঠিক সময়ে না পৌঁছালে আমি বাঁচতাম না।
শ্রমিকদের নিরাপত্তায় ব্যর্থতার অভিযোগে খনির পরিচালকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাণহানির ঘটনাকে গ্রেট ট্র্যাজেডি আখ্যা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিন দিনের শোক ঘোষণা দিয়েছে কেমেরোভো কর্তৃপক্ষ।
২০১৬ সালে রাশিয়ার ৫৮টি কয়লা খনির নিরাপত্তা মূল্যায়ন করে ৩৪ শতাংশ খনিকে সম্ভাব্য অনিরাপদ বলে ঘোষণা দেয় কর্তৃপক্ষ। যদিও এ তালিকায় লিস্টভিয়াজনায়া খনির নাম নেই।
রাশিয়ায় খনি দুর্ঘটনা এটিই প্রথম নয়। স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, ২০০৭ সালে দেশটির এক খনি বিস্ফোরণে শতাধিক মানুষের মৃত্যু হয়।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি