রাশিয়ান সুন্দরী স্ত্রীকে তালাক দিলেন মালয়েশিয়ার সাবেক রাজা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিদেশ ডেস্ক: রুশ বিউটি কুইন ওকসানা ভোয়েভোদিনাকে বিয়ের পর সিংহাসন ছেড়েছিলেন মালয়েশিয়ার সাবেক রাজা সুলতান মুহম্মদ পঞ্চম। গত বছরের নভেম্বরে এ বিয়ে ঘিরে তুমুল আলোচনা হয়েছিল। তবে একবছরের আগেই বিচ্ছেদের খবর মিললো। তালাকের প্রকৃত কারণ জানা যায়নি। তবে সম্প্রতি রুশ টেলিভিশনের এক রিয়ালিটি শো’র এক ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে এক ব্যক্তিকে ওকসানার সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে। বিয়ের আগের সেই ভিডিও তালাকের কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত বছরের নভেম্বরে রাশিয়ার রাজধানী মস্কোয় সুলতান মুহাম্মদ (৫০) ও মিস মস্কো ওকসানাকে (২৭) হঠাৎ বিয়ের পিঁড়িতে বসেন। রাজার বিয়ের এ খবরে দেশটির নাগরিকরা চমকে যান। মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য নিউ স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদন থেকে জানা গেছে, তার স্ত্রীকে তালাক দিয়েছেন। কয়েক সপ্তাহ আগেই এই দম্পতি এক পুত্র সন্তানের জন্ম দেন।
স্ট্রেইট টাইমস-এর বুধবারের প্রতিবেদনে বলা হয়, গত ১ জুলাই সুলতানের সঙ্গে ওকসানার চূড়ান্ত তালাক হয়েছে। ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, তিনবার তালাক উচ্চারণ করার মাধ্যমে তাদের বিচ্ছেদ হয়েছে। তালাকের স্পষ্ট কোনও কারণ এখনও জানা যায়নি। তবে রাশিয়ার একটি টেলিভিশনের রিয়্যালিটি শোতে একটি সুইমিংপুলে এক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায় ওকসানাকে। সেই দৃশ্যের ভিডিও প্রকাশিত হয়েছে।
রুশ সুন্দরীর সেই ভিডিওটি নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান প্রতিবেদন তৈরি করার পর তা সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। ধারণা করা হচ্ছে, এই ভিডিওর কারণেই হয়তো সাবেক মালয়েশীয় এই রাজা স্ত্রীকে তালাক দিয়েছেন। নিউ স্ট্রেইট টাইমস বলছে, তালাকনামার একটি কপি রুশ সুন্দরীর কাছে পাঠিয়েছেন সুলতান মুহম্মদ। সিঙ্গাপুরে গত ২২ জুন তালাকের জন্য আবেদন করেছিলেন তারা।
গত ২২ নভেম্বর মস্কোর বারভিখা কনসার্ট হলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ৫০ বছর বয়সী রাজাকে বিয়ে করেন ২৫ বছরের এই রুশ বিউটি কুইন। দুই দেশের প্রথা অনুযায়ী বিয়ের আনুষ্ঠাকিতা সম্পন্ন হয়। ওকসানা বিয়ের পর ছবি টুইট করেন। ছবিতে দেখা যায়, জমকালো অনুষ্ঠানে বিয়ের পোশাকে রাজা সুলতান মোহাম্মদের পাশে দাঁড়িয়ে আছেন তিনি। মোহাম্মদ সুলতান নীল রঙের ঐতিহ্যবাহী মালয়েশিয়ার বাজু ও ওকসানা পরেছিলেন কারুকার্য খচিত সাদা গাউন। বিয়ের অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য ছিল রাজকীয় আয়োজন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সদ্যজাত ছেলের একটি ছবি পোস্ট করেন সাবেক মিস মস্কো রিহানা। ইংরেজি ও রুশ ভাষায় ছবির ক্যাপশনে ‘‘ছেলে একদিন ‘মালয়েশিয়ার রাজা’ হবে’ বলে লেখেন। মালয় ভাষায় লেখা অপর এক পোস্টে রিহানা বলেন, তার ছেলে কেলাতানের রাজা হবে। সুলতান মুহম্মদ মালয়েশিয়ার রাজত্ব ছাড়লেও এখনো কেলাতান প্রদেশের শাসক।
বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি