৪ মে ২০২৬

রাশিয়া-তুরস্কের ইদলিব বিষয়ক চুক্তিটি অস্থায়ী ব্যবস্থা: আসাদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
রাশিয়া-তুরস্কের ইদলিব বিষয়ক চুক্তিটি অস্থায়ী ব্যবস্থা: আসাদ

বাংলাপ্রেস অনলাইন: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, সিরিয়ার সর্বশেষ বড় বিদ্রোহী ঘাঁটি ইদলিব বিষয়ে রাশিয়া ও তুরস্কের মধ্যে যে চুক্তি হয়েছে তা ‘অস্থায়ী ব্যবস্থা’।রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা রোববার একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি/বাসস

আসাদের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, ‘এই চুক্তি একটি অস্থায়ী পদক্ষেপ। এর মাধ্যমে ওই অঞ্চলে সংঘাত ও রক্তপাত হ্রাসে রাষ্ট্র বড় ধরনের সফলতা পেয়েছে।’বাথ পার্টির কেন্দ্রীয় কমিটির এক বৈঠকে তিনি একথা বলেন।গত ১৭ সেপ্টেম্বর সিরীয় সরকারের মিত্র মস্কো ও বিদ্রোহীদের পক্ষ আঙ্কারা ইদলিব প্রদেশে ও আশপাশের এলাকাগুলোর ১৫ থেকে ২০ কিলোমিটার এলাকাজুড়ে একটি বাফার জোন গঠনের মাধ্যমে সরকারি বাহিনীর ব্যাপক হামলা বন্ধে এ চুক্তি করে।

আসাদের উদ্ধৃতি দিয়ে সানা জানায়, ‘এই প্রদেশ ও অন্যান্য যে সকল সিরিয়ান অঞ্চল এখনো সন্ত্রাসীদের দখলে রযেছে তা রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা হবে।’উল্লেখ্য, সিরীয় সরকার বিদ্রোহী ও জিহাদিদের সন্ত্রাসী অভিহিত করে।ইদলিবের অর্ধেকেরও বেশি অঞ্চল আল-কায়েদা সমর্থিত হায়াত তাহরির আল-শাম নামের একটি বিদ্রোহী গোষ্ঠীর দখলে রয়েছে। অন্যান্য এলাকার অধিকাংশই তুর্কি সমর্থিত বিদ্রোহীদের দখলে রয়েছে।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি