৫ মে ২০২৬

রাশিয়া সীমান্তে সেনা উপস্থিতি জোরদার করেছে ব্রিটেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রাশিয়া সীমান্তে সেনা উপস্থিতি জোরদার করেছে ব্রিটেন

বিদেশ ডেস্ক: রাশিয়া সীমান্তের কাছে বিতর্কিত সেনা উপস্থিতি জোরদার করেছে ব্রিটেন। নাটো সামরিক জোটের মিশনের অংশ হিসেবে ব্রিটেন রুশ সীমান্তে নতুন করে সেনা মোতায়েন করেছে।

ব্রিটিশ সরকার দাবি করছে, রাশিয়ার পক্ষ থেকে বিশ্বাসযোগ্য হুমকি রয়েছে। ব্রিটেনের গণমাধ্যম গতকাল (সোমবার) খবর দিয়েছে যে, এস্তোনিয়ায় পাঁচটি অ্যাপাচি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। ব্রিটিশ সরকারের এ পদক্ষেপে বাল্টিক দেশগুলোতে ন্যাটো বাহিনীর উপস্থিতি শক্তিশালী হবে।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী উইলিয়াম গ্যাভিন বলেন, রুশ সীমান্তের কাছে সেনা মোতায়েন জরুরি ছিল কারণ রাশিয়ার পক্ষ থেকে বিশ্বাসযোগ্য হুমকি রয়েছে। হেলিকপ্টার মোতায়েনের মাধ্যমে ব্রিটেন পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিল বলে তিনি মন্তব্য করেন। বিটেনের এ পদক্ষেপকে ন্যাটোর বহু দেশ স্বাগত জানিয়েছে বলেও উইলিয়াম গ্যাভিন দাবি করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি