৭ মে ২০২৬

রাষ্ট্রীয় মর্যাদায় ‘পল্লী নিবাসে’ এরশাদের দাফন সম্পন্ন (ভিডিও সহ)

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রাষ্ট্রীয় মর্যাদায় ‘পল্লী নিবাসে’ এরশাদের দাফন সম্পন্ন (ভিডিও সহ)

রংপুর থেকে সংবাদদাতা : রংপুরের দলীয় নেতাকর্মীদের ইচ্ছা ও আবেগকে প্রাধান্য দিয়ে শেষ পর্যন্ত পরিবারিক সিদ্ধান্তে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে তার প্রিয় ‘পল্লী নিবাসে’ দাফন করা হয়েছে।

মঙ্গলবার রংপুর কালেক্টর ঈদগাহ ময়দানে তার চতুর্থ জানাযা শেষে বিকাল ৫টা ৫০ মিনিটের দিকে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।

এর আগে কালেক্টর মাঠ থেকে এরশাদের মরদেহ বহনকারী হিম কফিনের গাড়ি বেলা আড়াইটার দিকে ঢাকা নেওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলে জাতীয় পার্টির নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়ে। তাদের দাবি, ঢাকা নয় রংপুরেই সমাহিত করতে হবে প্রিয় নেতাকে। সেই বিক্ষোভে প্রায় লক্ষাধিক মানুষ অংশ নেন।

এমন বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে দাফনে সিদ্ধান্ত থেকে সরে আসে জাতীয় পার্টি এবং এরশাদের পরিবার। সিদ্ধান্ত হয় রংপুরে এরশাদের স্বপ্নে পল্লী নিবাসেই দাফন করা হবে তাকে। এতে সম্মতি জানান তার স্ত্রী রওশন এরশাদও।

[embed]http://www.youtube.com/watch?v=Uue3Z0S5ixM&feature=youtu.be[/embed]

বিভ্রান্তি এড়াতে বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়। পার্টি চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, হুসেইন মুহম্মদ এরশাদের প্রতি রংপুরের গণমানুষের আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা আর কৃতজ্ঞতাবোধে শ্রদ্ধা জানিয়ে তাকে রংপুরেই দাফন করতে অনুমতি দিয়েছেন বেগম রওশন এরশাদ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি