৮ মে ২০২৬

রাঙ্গার বিরুদ্ধে আমি মামলা করতে রাজি আছি : নূর হোসেনের মা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রাঙ্গার বিরুদ্ধে আমি মামলা করতে রাজি আছি : নূর হোসেনের মা

বাংলাপ্রেস ডেস্ক : নূর হোসেন বড়লোক হওয়ার জন্য রাজপথের আন্দোলনে নামেনি বলে মন্তব্য করেছেন তার মা মরিয়ম বিবি। তিনি বলেন, ‘নূর হোসেন রাজপথে নেমেছে দেশের জন্য, জনগণের জন্য। যে লোক আমার ছেলেকে ইয়াবাখোর বলেছেন, তার বিচার জনগণের কাছে ছেড়ে দিলাম। মসিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে আমি মামলা করতে রাজি আছি।’

সোমবার (১১ নভেম্বর) বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শহীদ নূর হোসেনকে ‘ইয়াবাখোর’ বলে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গার দেওয়ার বক্তব্যের নিন্দা জানিয়ে অবস্থান কর্মসূচিটির আয়োজন করে তার পরিবার।

নূর হোসেনের মা বলেন, ‘ও (নূর হোসেন) যদি নেশাখোর হতো, তাহলে দেশের জন্য জীবন দিতো না। কারণ, কোনও নেশাখোর দেশের জন্য জীবন দেয় না।’

নূর হোসেনের ভাই আলী হোসেন বলেন, ‘দেশের জন্য প্রতিবাদ করায় তাকে যদি গাঁজাখোর, ইয়াবাখোর ও ফেনসিডিলখোর বলা হয়, তাহলে দেশের মানুষ কীভাবে প্রতিবাদ করবে? এ ধরনের কথা বললে তো কখনও ভালো মানুষ প্রতিবাদ করতে আসবে না। তখন দেশে স্বৈরাচার ভর করেছিল। ওই সময় আন্দোলন করে তাকে হঠানো হয়েছে। ওই সময় অনেক লোক মারা গেছে। এই শহীদদের এখন অপমান করা হলো। গণতন্ত্রের আন্দোলনে যারা মারা গেছেন, তাদের এত ছোট করছেন কেন?’

আলী হোসেন বলেন, ‘এ দেশের জনগণ রাঙ্গার বিচার করে দিতে পারে। জনগণের প্রতি আহ্বান জানাবো, রাঙ্গাকে বয়কট করা হোক। তার এমপি পদ কেড়ে নেওয়া হোক।’

রাঙ্গাকে উল্টো নেশাখোর মন্তব্য করে আলী হোসেন বলেন, ‘কালকে তিনি কথা যখন বলেন, তখন তিনি নিজেই তো নেশাখোর, কেমন চোখগুলো বেরিয়ে যাচ্ছিল। একটা আইনি ব্যবস্থা নিতে হলে সময় দরকার। তবে তিনি তো আইনের ফাঁক দিয়ে বের হয়েও যেতে পারেন।’ এ সময় তিনি প্রধানমন্ত্রীর কাছে সুষ্ঠু বিচারের দাবি জানানোর পাশাপাশি রাঙ্গার জাতির কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে বলেও ঘোষণা দেন তিনি।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন নূর হোসেনের ভাই দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, বোন শাহনাজ বেগম প্রমুখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি