রাঙ্গামাটিতে দুর্বৃত্তদের ব্রাশফায়ারে প্রিজাইডিং অফিসারসহ নিহত ৫

রাঙ্গামাটি থেকে সংবাদদাতা : রাঙ্গামাটির বাঘাইছড়িতে নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে দুর্বৃত্তদের ব্রাশফায়ারে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।
নিহতদের মধ্যে প্রিজাইডিং অফিসার আব্দুল হান্নানও আছেন। নিহত হয়েছেন ভিলেজ ডিফেন্স পার্টি ভিডিপির সদস্য মোঃ আল আমিন, বিলকিস, মিহির কান্তি দত্ত। বাঘাইছড়ি কিশলয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আমির হোসেনও মারা গেছেন।
সোমবার সন্ধ্যার দিকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৯ কিলোমিটার এলাকায় এই ব্রাশফায়ারের ঘটনা ঘটে। রাঙ্গামাটি পুলিশ সুপার মোঃ আলমগীর কবির সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কংলাকে ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শেষে বাঘাইছড়ি উপজেলায় ফেরার পথে বাঘাইছড়ির ৯ কিলোমিটার এলাকায় পাহাড় থেকে নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তাদের বহন করা গাড়ির উপর গুলি বর্ষণ করে। এ সময় গাড়িতে থাকা সকলেই আহত হয়। পরে খবর পেয়ে স্থানীয় বিজিবি ও সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা তাদের উদ্ধার করে বাঘাইছড়ি সদর হাসপাতালে নিয়ে যান।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি