রাঙামাটির রাজস্থলীতে বিমান বাহিনীর হেলিকপ্টার পুড়ে ছাই

বাংলাপ্রেস ডেস্ক: রাঙামাটির রাজস্থলী উপজেলায় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের বলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় পাইলট বিডি/৯০৭৫ স্কোয়াডন লিডার আদনান, কো-পাইলট বিডি/৯৭৯৮ ফ্লাইট লে. সাহেদ, ক্র-সার্জেন্ট রিয়াদ এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার সাইদুর রহমান আহত হন।
বিমান বাহিনী সূত্রে জানানো হয়, রোববার সকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার ২৩-ই বেঙ্গলের বলিপাড়া আর্মি (টিওবি) ক্যাম্প, ৪১ বিজিবির ঘাটি বিজিবি ক্যাম্প এবং প্যারাছড়া বিজিবি ক্যাম্পে রেশন পৌঁছানোর জন্য বিএএফ জহুরুল হক ঘাঁটি থেকে চট্টগ্রাম থেকে কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্র হেলিপ্যাডে আসে। এরপর হেলিকপ্টারটি বেঙ্গলের বলিপাড়া আর্মি ক্যাম্পে রেশন নিয়ে যাওয়ার সময় বলিপাড়া হেলিপ্যাডে ল্যান্ড করার সময় হেলিকপ্টারে আগুন লেগে পড়ে যায়। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রামে পাঠানো হয়েছে। রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহম্মেদ খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি