৫ মে ২০২৬

রামগঞ্জে ঐক্যফ্রন্টের প্রার্থীর মতবিনিময় সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রামগঞ্জে ঐক্যফ্রন্টের প্রার্থীর মতবিনিময় সভা

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে : লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের ঐক্যফ্রন্ট জোটের প্রার্থী মোহাম্মদ শাহাদাত হোসেন সেলিম বলেছেন, নির্বাচনকে ঘিরে আমাদের নেতাকর্মীদের প্রচারণা চালাতে বাধা দেয়া হচ্ছে, তাদের বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে আটক করা হচ্ছে, তাদের বাড়ি ঘরে হামলা চালানো হচ্ছে। প্রশাসন নিরেপক্ষ নয় তারা সরকার দলীয় প্রার্থীর পক্ষে কাজ করছে, নির্বাচনের পরিবেশ রামগঞ্জে নেই। নির্বাচনে কোন ধরনের সহিংসতা হলে তার দায়ভার নির্বাচন কমিশনকে নিতে হবে।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নাজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা এল রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রহিমসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি