৬ মে ২০২৬

রাখাইনে হাসপাতালে বোমা হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:০৪ এএম
রাখাইনে হাসপাতালে বোমা হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
বাংলাপ্রেস ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে সম্প্রতি বোমা হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে রাখাইনে সহিংসতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, এই হামলায় যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে বাংলাদেশ এবং সহিংসতায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি সহানুভূতি প্রকাশ করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বেসামরিক নাগরিক ও স্থাপনার সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। রোহিঙ্গা ও রাখাইন সম্প্রদায়সহ সব জনগোষ্ঠীকে সহিংসতা থেকে রক্ষার ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশ। বিবৃতিতে আরও বলা হয়, বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সহিংসতা বন্ধে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে জান্তার বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৭০ জনেরও বেশি মানুষ। গত বুধবার সন্ধ্যায় বাংলাদেশ সীমান্তবর্তী ম্রাউক-উতে এ হামলার ঘটনা ঘটে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি