৫ মে ২০২৬

রাজশাহীতে বইছে তীব্র শৈত্যপ্রবাহ,সর্বনিম্ন তাপমাত্রা ৫.৮ ডিগ্রি সেলসিয়াস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রাজশাহীতে বইছে তীব্র শৈত্যপ্রবাহ,সর্বনিম্ন তাপমাত্রা ৫.৮ ডিগ্রি সেলসিয়াস

বাংলাপ্রেস ডেস্ক: রাজশাহীতে বইছে তীব্র শৈত্যপ্রবাহ।শনিবার সকাল নয়টা পর্যন্ত রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৮ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। দিনভর বয়ে যাওয়া হিমেল হাওয়ায় মানুষ অনেকটাই কাবু। সন্ধ্যার পর বাজার ফাঁকা হয়ে যায়।

রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, গতকাল শুক্রবার দেশের এবং মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে রেকর্ড করা হয়। সারাদিনই হিমেল হাওয়া বইতে থাকে। আকাশ ছিল মেঘমুক্ত পরিষ্কার। তাপমাত্রা আরও কমতে পারে।

আবহাওয়া অফিস আরও জানায়, এর আগের দিন রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছয় দশমিক সাত ডিগ্রি এবং বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাত দশমিক চার ডিগ্রি সেলসিয়াস।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি