৬ মে ২০২৬

রাজশাহীতে বাস-মাইক্রো ও লেগুনার সংঘর্ষে নিহত ১৭

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রাজশাহীতে বাস-মাইক্রো ও লেগুনার সংঘর্ষে নিহত ১৭
বাংলাপ্রেস ডেস্ক: রাজশাহীর কাটাখালীতে বাস-মাইক্রোবাস ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে ১৭ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে কাটাখালীর কাপাশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে হানিফ পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। একই সময় একটি মাইক্রোবাস ঢাকা থেকে রাজশাহীর দিকে আসছিল। কাটাখালীর কাপাশিয়া এলাকায় পৌঁছলে ওই দুটি গাড়ির সঙ্গে স্থানীয় একটি লেগুনার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত ৬ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে কাটাখালি থানার ওসি মতিয়ার রহমান জানান, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। তারা সবাই মাইক্রোবাসের যাত্রী। তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি