৫ মে ২০২৬

রাজশাহী মহানগরী লকডাউন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রাজশাহী মহানগরী লকডাউন
বাংলাপ্রেস ডেস্ক: আজ শুক্রবার বিকেল ৫টা থেকে ১৭ জুন পর্যন্ত রাজশাহী মহানগরীতে লকডাউন কার্যকর থাকবে। করোনা সংক্রমণ রোধে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় সাতদিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করেচে প্রশাসন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় সার্কিট হাউজে এক জরুরি সভায় এ ঘোষণা দেন বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবির। তিনি বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। আমরা কয়েকদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি কিন্তু সংক্রমণের হার কমেনি। বৃহস্পতিবার রাজশাহীতে পিসিআর ল্যাবে করোনা শনাক্তের হার ছিলো ৩৮.৩৩ শতাংশ। সেজন্য সর্বসম্মতিক্রমে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই লকডাউন শুক্রবার বিকেল ৫টা থেকে শুরু হয়ে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে। বিভাগীয় কমিশনার আরও জানান, লকডাউন চলাকালীন রোগীবাহী, আম ও পণ্যবাহী এবং জরুরি সেবা ব্যতীত কোনও ধরনের পরিবহণ চলবে না। এ সময়ে সব ধরনের দোকানপাট, মার্কেট, গণজমায়েত বন্ধ থাকবে। নগরীতে কোনো ধরনের রিকশা, অটোরিকশাও চলবে না। রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, লকডাউন বাস্তবায়নে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। আমরা নগরবাসীকে অনুরোধ করব তারা যেন ঘরে থাকে। এ সময় জেলা প্রশাসক আব্দুল জলিলসহ প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে, গতকাল রাজশাহী মেডিক্যালে করোনা ইউনিটে ১২ জনের মৃত্যুর খবর জানানো হয়। এরমধ্যে রাজশাহীর ৯ জন এবং চাঁপাইনবাবগঞ্জের ৩ জন রয়েছেন। মৃতদের মধ্যে করোনাভাইরাস পজিটিভ ছিলেন ৭ জন, উপসর্গ নিয়ে মারা গেছেন ৫জন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি