৪ মে ২০২৬

রাজনৈতিক ঐক্য গড়তে ছাড় দিতে প্রস্তুত বিএনপি : মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
রাজনৈতিক ঐক্য গড়তে ছাড় দিতে প্রস্তুত বিএনপি : মির্জা ফখরুল

বাংলাপ্রেস অনলাইন : আওয়ামী লীগের বিরুদ্ধে বড় রাজনৈতিক ঐক্য গড়তে ছাড় দিতে বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “আমাদের সব সময় মনে রাখতে হবে, গ্রেটার ইউনিটি কখনোই হবে না, যদি না আমরা কিছু না কিছু ত্যাগ স্বীকার করি। ওই সব ছাড় দিয়ে আমাদেরকে আজকে একটা না একটা জায়গায় আসতে হবে। “আমরা সেই চেষ্টাই করছি। গোটা দেশ এটাই চায়। অন্যান্য যারা আছেন, তারাও বোঝেন, এটা ছাড়া কোনো মুক্তি নেই।” শনিবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে ‘রাজনৈতিক প্রেক্ষাপটে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের করণীয়’ শীর্ষক সভায় একথা বলেন বিএনপি মহাসচিব।

আওয়ামী লীগের শাসনামলে দেশ গণতন্ত্রহীন হয়ে পড়েছে দাবি করে এ থেকে উত্তরণে ‘জাতীয় ঐক্য’ গড়ে আন্দোলনের কথা বলে আসছে বিএনপি। চারদলীয় জোট থেকে এখন ২০ দলীয় জোটের নেতৃত্ব দিচ্ছে বিএনপি। এই জোটের পরিসর আরও বাড়াতে বিএনপি আগ্রহী হলেও তাদের জোট শরিক জামায়াতে ইসলামীকে নিয়ে আপত্তি রয়েছে অনেকের। খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে যে নির্দেশনা দিয়ে গেছেন, তা অনুসরণ করে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে বলে জানান ফখরুল।

তিনি বলেন, “আমরা তার নির্দেশ অনুযায়ী শান্তিময় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অন্যান্য সংগঠনগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে একটা জাতীয় ঐক্য গড়ে তোলার চেষ্টা করছি। প্রক্রিয়া চলছে, আমরা বিশ্বাস করি এটাতে আমরা সফল হব। “আমরা বিশ্বাস করি, অতি দ্রুত জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে এবং সমগ্র জাতি এই স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে জাতিকে মুক্ত করবার জন্য, গণতন্ত্রকে মুক্ত করবার জন্য এবং দেশনেত্রীকে মুক্ত করবার জন্য আন্দোলন করবে।”

খালেদা জিয়ার বিচারে কারাগারে আদালতে বসানোর সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, “ছোট একটা ঘরের মধ্যে ক্যামেরা ট্রায়াল করা হচ্ছে, সেখান ট্রায়াল হচ্ছে একে বাংলায় বলা যায় গুহা ….. । “প্রধানমন্ত্রী না কি বলেছেন, জিয়াউর রহমান এই ধরনের বিচার করেছিলেন। জিয়াউর রহমান সাহেবের সেই ধরনের বিচার করেনি। বিচারটা হয়েছিলো মার্শাল ল’র অধীনে। বিচারপতি আবু সাদাত মো. সায়েম ওই সময়ে প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক ছিলেন। সুতরাং মানুষকে বিভ্রান্ত করে ভুল বোঝানো চলবে না।”

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের পরিচালনায় আলোচনা সভায় বিএনপি ভাইস চেয়ার‌ম্যান হাফিজউদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন, মুক্তিযোদ্ধা দলের আজিজুল হক লেবু কাজী, এম এ বারী, আবদুল হালিম মিঞা, সাদেকুর রহমান বাবুল, হাজী মনসুর আলী সরকার, নুরে আলম তরফদার, মোকসেদ আলী মঙ্গলীয়া, আবু তালেব চৌধুরী, কামালউদ্দিন, নুরুল আমিন বক্তব্য রাখেন।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি