৮ মে ২০২৬

রাজনীতিবিদদের তেল মারা বন্ধ করেন; পুলিশের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
রাজনীতিবিদদের তেল মারা বন্ধ করেন; পুলিশের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাপ্রেস ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ না করার আহ্বান জানিয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগে একটি নির্বাচন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, প্রশাসনের প্রতিটি সদস্যকে ধৈর্য্যের সঙ্গে মাথা ঠাণ্ডা রেখে আইনি প্রক্রিয়ায় সকল বিষয় মোকাবিলা করতে হবে। জনগণের আস্থা অর্জনের জন্য কাজে স্বচ্ছতা বজায় রাখা জরুরি বলেও তিনি উল্লেখ করেন। বলেন, আমরা কাজ কর্মে যত স্বচ্ছ থাকবো সাধারণ জনগণের কাছে তত আস্থা অর্জন করতে পারব। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আশা করবো নির্বাচন শান্তি ও উৎসব মুখর হবে। ২৪, ১৮ সালসহ অতীতের বাজে নির্বাচনগুলোর কথা মাথা থেকে ফেলে দিতে হবে। সমাজ থেকে দুর্নীতি ও মাদক কমাতে হবে। আমাদের সময় খুব একটা নেই। এসময় গণমাধ্যমের প্রতি অভিযোগ করে তিনি বলেন, সরকারের ব্যর্থতা জোরেসোরে তুলে ধরা হয়, কিন্তু সফলতা তুলে ধরা হয় না। অপারেশন ডেভিলহান্টের কর্মযজ্ঞ এখনও চলমান রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিস্টদের তালিকা প্রত্যেক থানায় রয়েছে। তারা দেশকে অস্থিতিশীল করতে তৎপর রয়েছে। অনেক অপরাধী জামিনে ছাড়া পেয়ে অপরাধ করছে জানিয়ে তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি। ৎস্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের আগে লটারির মাধ্যমে পুলিশে বদলি ও পোস্টিং দেয়া হবে। এসময়, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন। তিনি বলেন, জুলাই আগস্টের পর নতুনভাবে পুলিশ যে তৈরি হয়েছে তার চূড়ান্ত পরীক্ষা হবে জাতীয় নির্বাচন। এসময় পুলিশের আইজিপি বাহারুল আলম বলেন, এবারের নির্বাচন পুলিশের জন্য অগ্নিপরীক্ষা। চাপের মধ্যে থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান আইজিপি [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি