৫ নভেম্বর ২০২৬

রাজধানীতে ট্রাকচাপায় দুই অটোরিকশাচালক নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পিএম
রাজধানীতে ট্রাকচাপায় দুই অটোরিকশাচালক নিহত

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর কদমতলীর পোস্তগোলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুটি অটোরিকশাকে চাপা দিয়ে ফুটপাতে তুলে দেয়। এতে চাপা পড়ে দুই অটোরিকশা চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার ভোর আনুমানিক তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। 
নিহতরা হলেন, মো. জাহাঙ্গীর পোদ্দার (৪০) ও মো. জাকির হোসেন (৫০)।

দুর্ঘটনার পর আহত অবস্থায় প্রথমে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর পোদ্দারকে মৃত ঘোষণা করেন। জাকির হোসেনও কিছু সময় পর মারা যান। আরেকজন চিকিৎসাধীন রয়েছেন।

মারা যাওয়া দুজনই অটোরিকশাচালক। তারা যাত্রীর জন্য অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন সেখানে।

নিহত জাকির হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জিন্নাত আলীর ছেলে। বর্তমানে কদমতলীর মোহাম্মদবাগ, পাকার মাথা এলাকায় থাকতেন। আর নিহত জাহাঙ্গীর পোদ্দার পটুয়াখালী সদর উপজেলার শাহআলম পোদ্দারের ছেলে। বর্তমানে থাকতো  নামা শ্যামপুর এলাকায়।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি