৬ মে ২০২৬

রাজধানীতে র‌্যাবের সঙ্গে গুলি বিনিময়ে দুই ডাকাত নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রাজধানীতে র‌্যাবের সঙ্গে গুলি বিনিময়ে দুই ডাকাত নিহত

জাতীয় ডেস্ক: রাজধানীর তেজগাঁওয়ের বিজি প্রেস এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে গুলি বিনিময়ে ডাকাত দলের দুই সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুই ডাকাতরা হলেন- নাইম (৩৫) ও জামাল (৩৮)। এসময় চোরাই গাড়ী, বিদেশী পিস্তল, রামদা, চাপাতিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গুলিবিদ্ধ অবস্থায় দুই ডাকাতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক পৌনে ৬টায় দু’জনকেই মৃত ঘোষণা করেন। র‌্যাবের দাবি নিহতরা আন্তঃজেলা গাড়ী চোরাই চক্র ও ডাকাত দলের সদস্য ছিলেন।

র‌্যাব-২ এর উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল গণমাধ্যমকে জানান, তেজগাঁওয়ের বিজি প্রেস এলাকায় র‌্যাবের চেক পোস্ট ছিল। ডাকাত দলের সদস্যরা ছোট পিকআপ ভ্যানে করে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় চেকপোস্ট অতিক্রমের সময় তাদের থামতে বলা হয়। এসময় র‌্যাবকে লক্ষ্য করে ডাকাত দল গুলি ছোড়ে। এতে র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে দুই ডাকাত গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়ার পর তাদের মৃত্যু হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি