রাজধানীতে পুলিশের পিকআপে বোমা হামলায় আহত ২
বাংলাপ্রেস অনলাইন: রাজারবাগ পুলিশ লাইনের পাশের রাস্তায় পুলিশের পিক আপে বোমা হামলায় নারী পুলিশ কর্মকর্তাসহ ২ জন আহত হয়েছেন। ওই ঘটনায় নারী ট্রাফিক পুলিশ এসআই রাশেদা আহত হয়েছেন। ট্রাফিকের দায়িত্ব পালন করা এসআই রাশেদাসহ দুই জনকেই পুলিশ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
রোববার রাত ৯টার দিকে এ রাজারবাগ পুলিশ লাইনের পাশে এঘটনা ঘটে। আহতরা হলেন ট্রাফিক পূর্ব বিভাগের পুলিশের এএসআই রাশেদা খাতুন (২৫) ও রিকশা চালক লালমিয়া (৫০)। রিকশাচালকের শরীরের বিভিন্ন স্থানে স্প্লিন্টার আঘাত রয়েছে।
আহত পুলিশ কর্মকর্তা রাশেদা আক্তার জানান, সম্ভবত পুলিশ ভ্যানকে লক্ষ্য করে ককটেল ছোঁড়া হয়েছিল। লক্ষ্যভ্রষ্ট হয়ে ককটেলটি আমাদের কাছে বিস্ফোরিত হয়। তবে কে বা কারা ককটেল ছুঁড়েছে তা দেখা যায়নি বলেও জানান আহত এ পুলিশ কর্মকর্তা। ঢাকা পূর্ব ট্রাফিক পুলিশের সার্জেন্ট এনামুল হক জানান, আমাদের সহকর্মী হাসপাতালে ভর্তি হয়েছেন। আহত রিকশাচালককেও আনা হয়েছে। তিনিও চিকিৎসা নিচ্ছেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি