৫ মে ২০২৬

রাজধানীতে কুকুর জবাই করে খাওয়ার প্রস্তুতি, থানায় জিডি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রাজধানীতে কুকুর জবাই করে খাওয়ার প্রস্তুতি, থানায় জিডি

বাংলাপ্রেস অনলাইন : রাজধানীর খিলক্ষেত এলাকায় এক অভিনেতার কুকুর ধরে জবাই করে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন দুই চীনা নাগরিক। খাওয়ার আগেই মালিকের কাছে ধরা খেলেন। অতঃপর থানায় জিডি। সোমবার দুপুরে পিংক সিটি আবাসিক এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুল রহমান বলেন, কুকুরটি অভিনেতা প্রাণ রায়ের পোষা। কুকুর জবাইয়ের পর দুই চীনা নাগরিক মীমাংসা করতে চেয়েছিলেন। কিন্তু প্রাণ রায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৩০৭) করেছেন।

খিলক্ষেত থানা সূত্র জানায়, চিমিং ও লিয়ান নামে দুই চীনা নাগরিক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তারা চাকরির জন্য ঢাকায় বসবাস করেন। বাসার সামনে কুকুরটিকে ঘোরাঘুরি করতে দেখে তারা কুকুরটিকে ধরে জবাই করেন। কুকুরটির মালিকের অভিযোগের ভিত্তিতে ওই চীনা নাগরিকদ্বয়কে ডেকে পাঠায় খিলক্ষেত থানা পুলিশ।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি