৫ মে ২০২৬

রাজধানীতে জোড়া খুন: আওয়ামী লীগ নেতা গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রাজধানীতে জোড়া খুন: আওয়ামী লীগ নেতা গ্রেফতার
বাংলাপ্রেস, ডেস্ক: রাজধানীর শাহজাহানপুর আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও শিক্ষার্থী সামিয়া আফরান প্রীতি হত্যার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে জাতীয় পার্টি নেতা রবিন ও আওয়ামী লীগ নেতা টিটোকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এছাড়াও আওয়ামী লীগ নেতা ঘাতক সোহেলকেও গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাদের গ্রেপ্তারের পর মিন্টো রোড ডিবি কার্যালয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেপ্তার হওয়া টিটো স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের ঘনিষ্ঠ সহযোগী বলে পুলিশ জানিয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, আগে গ্রেপ্তার হওয়া প্রধান সন্দেহভাজন মুসাসহ অন্যদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এদের গ্রেপ্তার করা হয়। গত ২৪ মার্চ রাতে রাজধানীর শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শোরুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এ সময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি (১৯) নামে এক কলেজছাত্রীও নিহত হন। এছাড়া টিপুর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর ওইদিন রাতেই শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতদের আসামি করা হয়। বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি