৮ মে ২০২৬

রাজধানীতে হচ্ছে আরও দুটি মেট্রোরেল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রাজধানীতে হচ্ছে আরও দুটি মেট্রোরেল

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীতে আরও দুটি মেট্রোরেলের প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ প্রকল্পের একটি বিমানবন্দর থেকে নতুন বাজার, বাড্ডা হয়ে কমলাপুর রেলস্টেশনে গিয়ে শেষ হবে। যার দূরত্ব হবে ৩১ কিলোমিটার। দ্বিতীয়টি হবে সাভার থেকে তুনবাজার পর্যন্ত। এর আওতা হবে- হেমায়েতপুর থেকে আমিনবাজার, গাবতলী, মিরপুর-১, কচুক্ষেত, বনানী, গুলশান-২, নতুনবাজার হয়ে ভাটারা পর্যন্ত। এর দূরত্ব হবে ২০ কিলোমিটার।

মঙ্গলবার (১৫ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ দুটি প্রকল্প পাস হয়। এতে খরচ ধরা হয়েছে প্রায় ৯৪ হাজার কোটি টাকা।

এ দিকে প্রকল্প দুটি ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় সম্পন্ন করা হবে। যেখানে প্রথমটি লাইন-১ ও দ্বিতীয়টি লাইন-৫ নামে পরিচিত হবে।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, প্রথম প্রকল্পে খরচ হবে ৫২ হাজার ৫৬১ কোটি টাকা। প্রথম প্রকল্পটি শেষ হবে ২০২৬ সালের জুন মাসে। দ্বিতীয় প্রকল্পে খরচ ৪১ হাজার ২৩৮ কোটি টাকা। শেষ হবে ২০২৮ সালের ডিসেম্বর মাসে। জাপানের সাহায্য সংস্থা জাইকা অর্থায়ন করবে দুটি প্রকল্পেই।

প্রসঙ্গত, রাজধানীর মতিঝিল থেকে এয়ারপোর্ট হয়ে উত্তরা পর্যন্ত মেট্রোরেলের কাজ চলমান রয়েছে। আগামী ২০২১ সালের ডিসেম্বরে চলমান প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি