রাজধানীতে চড়া সবজির বাজার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীতে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল থাকলেও চড়া সবজির দাম। লাগামহীন দামের সঙ্গে পাল্লা দিতে পারছেন না ক্রেতারা। বাজার নিয়ন্ত্রণে চান কার্যকর পদেক্ষেপ।
পণ্যের পর্যাপ্ত মজুদ থাকায় অন্যান্য নিত্যপণ্যে পরিবহন ধর্মঘটের প্রভাব এখনো খুব একটা পড়তে শুরু না করলে রাজধানীর সবজির বাজারে ঊর্ধ্বমূখী দাম লক্ষ্য করা যাচ্ছে।
বিক্রেতারা বলছেন, পণ্যবাহী ট্রাক চলাচল দ্রুত স্বাভাবিক না হলে মজুদ কমে বাজার অস্থির হতে পারে।
রাজধানীর কাঁচাবাজারগুলোতে শুক্রবার নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক ছিল। ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পরিবহন ধর্মঘটের প্রভাব দেখা যায়নি। চাহিদা মাফিক পাওয়া গেছে সব ধরনের পণ্য।
ব্যবসায়ীরা বলছেন, রাতে পণ্যবাহী ট্রাক চলাচলে কোনো সমস্যা হয়নি। তবে শুক্রবার সকাল থেকে চলেনি পণ্যের গাড়ি। ঢাকার বাইরে থেকে পণ্য আসা বন্ধ হলে বাজারে সংকট দেখা দিতে পারে। বাড়বে দাম।
এদিকে, রাজধানীর বাজারগুলোয় চাল, ডাল, চিনিসহ প্রায় সব পণ্যেরই দাম বাড়তি। সয়াবিনের লিটার ১৬০ টাকা। সবজির দাম গড়ে ৬০ টাকা। ব্রয়লার মুরগির দাম এখনো কমেনি। বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি।
ক্রেতারা বলছেন, পণ্যের দাম কমার কোনো লক্ষণ তো নেই-ই, উপরন্তু তা ঊর্ধ্বমুখী। এতে করোনাকালে আয় কমে আসা নিম্নবিত্ত পরিবারগুলো এখন রীতিমতো আতঙ্কে।
বাজারের আগুনের আঁচে চাপের মুখে মধ্যবিত্তরাও। দাম এভাবে বাড়তে থাকলে আগামীতে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়সীমায় থাকবে কি না, তা নিয়ে শঙ্কায় রয়েছে সাধারণ মানুষ।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি