৬ মে ২০২৬

রাজধানীতে বাসচাপায় বিইউপির ছাত্র নিহত, সড়ক অবরোধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রাজধানীতে বাসচাপায় বিইউপির ছাত্র নিহত, সড়ক অবরোধ

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর প্রগতি সরণিতে বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর এক ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে প্রগতি সরণির নর্দ্দা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম আবরার আহমেদ চৌধুরী। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) প্রথম বর্ষের ছাত্র ছিলেন। আবরার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়তেন। তাঁর বাবার নাম ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহমেদ চৌধুরী। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য দিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের বহনকারী বিইউপির একটি বাস সকালে যমুনা ফিউচার পার্কের সামনে দাঁড়িয়ে ছিল। সকাল সাড়ে সাতটার দিকে আবরার বাসে উঠতে যাচ্ছিলেন। এ সময় পাশে থাকা গাজীপুরগামী সুপ্রভাত পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

ওই ঘটনার পরই নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সড়কে দাঁড়িয়ে বিক্ষোভ করেন। শিক্ষার্থীদের বিক্ষোভে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।রাস্তা অবরোধের কারণে প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ রয়েছে এবং ব্যাপক জানযটের সৃষ্টি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বলেন, ঘাতক সুপ্রভাত বাসের চালক ও হেল্পারকে আটক করে বাসটি জব্দ করেছে গুলশান থানা পুলিশ।

উল্লেখ্য, সড়কের শৃঙ্খলা রক্ষায় রাজধানীতে গত রোববার থেকে শুরু হয়েছে ৫ম বারের মতো ট্র্যাফিক সপ্তাহ। এরইমধ্যে বাসচাপায় একজন শিক্ষার্থীর মৃত্যু হলো।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি