৪ মে ২০২৬

রাজধানীতে ৩০ মি.মি.বৃষ্টি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রাজধানীতে ৩০ মি.মি.বৃষ্টি

জীবনযাপন ডেস্ক: অব্যাহত তাপপ্রবাহের মাঝে সোমবার রাত থেকে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে। থেমে থেমে এই বৃষ্টি মঙ্গলবার সকাল পর্যন্ত চলে।বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমে গেলে জনজীবনে স্বস্তি নামে। এ সময় ঢাকায় ৩০ মি.মি. বৃষ্টি রেকর্ড করা হয়।

মঙ্গলবার সকালে আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এখনও পুরোপুরি সক্রিয় নয়। তবে এর কিছুটা প্রভাবে বৃষ্টি হচ্ছে। আজ থেমে থেমে বৃষ্টি হতে পারে তবে ভারি বর্ষণের সম্ভাবনা নেই। আকাশ অনেকটা মেঘলা থাকবে। তিনি আরও জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ঢাকায় ৩০ মি.মি.বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

সকালে আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও ঢাকা অঞ্চলসমুহের উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে রাতে ও সকালে বৃষ্টিতে রাজধানীতে অফিস ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা কিছুটা দুর্ভোগে পড়েন। সকালে তেমন বৃষ্টি না থাকলেও রাস্তায় জমে থাকা পানিতে চলাচলে সমস্যায় পড়েন তারা। দ্রুতগতিতে যানবাহন চলাচলে রাস্তায় জমে থাকা কাঁদা পানি ছিটকে এসে অনেকের কাপড় নোংরা হয়ে যায়। এতে বিপাকে পড়েন তারা। সড়কে লেগে যায় যানজট। এই কারণে অনেকেই বিলম্বে গন্তব্যে পৌছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি