রাজধানীসহ বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন
বাংলা প্রেস
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে ভূকম্পন অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বিষয়টি নিশ্চিত করেন।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ২। মাত্রা কম হওয়ায় এটিকে মৃদু ভূমিকম্প হিসাবে চিহ্নিত করা হয়েছে। এর উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে প্রায় ৫১ কিলোমিটার দূরে নরসিংদী জেলার শিবপুরে অবস্থিত ছিল। ভূমিকম্পের কারণ দেশের কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি