১১ মে ২০২৬

রাজধানীর দুই পয়েন্টে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
রাজধানীর দুই পয়েন্টে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর সায়েন্সল্যাব ও টেকনিক্যাল মোড়ে সড়ক অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সাত কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী সায়েন্সল্যাব এলাকার মিরপুর সড়ক অবরোধ করেন। পরে আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর টেকনিক্যাল মোড়েও অবস্থান নেন সাত কলেজের শিক্ষার্থীরা। অবরোধের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ দুটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সেই সঙ্গে সায়েন্সল্যাব, নীলক্ষেত মোড় ও এলিফ্যান্ট রোডসহ আশপাশের এলাকা এবং টেকনিক্যাল মোড় ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। জানা যায়, ২১ দিন আগে সাত কলেজের ভর্তির আসন কমানোসহ ৫ দফা দাবিতে জমা দেয়া স্মারকলিপির অগ্রগতির বিষয়ে আলোচনা করতে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে যান সাত কলেজের শিক্ষার্থীরা। ওই সময় অধ্যাপক মামুসহ কয়েকজন শিক্ষক সাত কলেজের অর্ধ-শতাধিক শিক্ষার্থীকে তৎক্ষণাৎ অপমান করে বের করে দেন। এর প্রতিক্রিয়ায় সন্ধ্যায় সড়ক অবরোধ করেন তারা। শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ১. সাত কলেজের ভর্তি পরীক্ষায় ২০২৪-২৫ সেশন থেকেই অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে। ২. শ্রেণিকক্ষের ধারণক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না। ৩. শিক্ষক-শিক্ষার্থীদের অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে হবে। ৪. নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে। ৫. সাত কলেজের ভর্তি ফি’র স্বচ্ছতা নিশ্চিত করতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাবি ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফি’র টাকা জমা রাখতে হবে। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি