৬ মে ২০২৬

রাজবাড়ির জমিদার কন্যা সুফিয়া বেগম আর নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রাজবাড়ির জমিদার কন্যা সুফিয়া বেগম আর নেই
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট প্রবাসী জনপ্রিয় আবৃত্তিকার ফারহানা রশিদ লুনা'র মা ও কানেকটিকাটের অত্যন্ত সুপরিচিত সমাজকর্মি হারুন অর রশিদের শাশুরি সুফিয়া বেগম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকার স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টায় (শুক্রবার সকাল সাড়ে ৭টায়) ঢাকার ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেছেন।তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগিছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। বর্তমানে তাঁর মরদেহ ঢাকার কলাবাগান লেকসার্কাসে নিজ বাসভবনে রাখা হয়েছে। মরহুমা সুফিয়া বেগমের স্বামী আব্দুর রাজ্জাক সাবেক যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাজবাড়ির জমিদার সরোয়ার জানের কনিষ্ঠ কন্যা ছিলেন। তিনি দুই ছেলে, তিন মেয়ে ও নাতি নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার দুই মেয়ে ফারহানা রশিদ লুনা ও ফারজানা রাজ্জাক শাওন দীর্ঘদিন ধরে ম্যানচেসটারে বসবাস করছেন। তাঁর ছেলে ড. শোয়েবুর রাজ্জাক জোহান্সবার্গ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের একজন অধ্যাপক। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যেরে নেভাল গবেষণা কেন্দ্রে কর্মরত ছিলেন। বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) এর বর্তমান কমিটির নির্বাহী সদস্য হাবিবুর রহমান মরহুমা সুফিয়া বেগমের কনিষ্ঠ জামাতা। মরহুমার আত্মার শান্তি কামনায় তাঁর স্বজনরা দেশ ও প্রবাসের সকলের কাছে দোয়া চেয়েছেন। বিপি/সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি