৮ মে ২০২৬

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বাংলাপ্রেস ডেস্ক: রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ৩০ জন আহত হয়েছে। বুধবার বিকেলে দৌলতদিয়া কুষ্টিয়া মহাসড়কের কালুখালি উপজেলার দুর্গাপুরে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা থেকে ছেড়ে আসা কুমারখালিগামী লালন পরিবহনের একটি বাস ও কুষ্টিয়া থেকে ছেড়ে আসা দৌলতদিয়াগামী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটে।

এই সংঘর্ষে দুটি বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। আর রাজবাড়ী সদর হাসপাতালে নেবার পর চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যায়। নিহতদের এখনও পরিচয় জানা যায়নি। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালুখালি থানার ওসি কামরুজ্জামান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কুমারখালিগামী লালন পরিবহনের একটি বাস ও কুষ্টিয়া থেকে ছেড়ে আসা দৌলতদিয়াগামী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি