৮ মে ২০২৬

রাজারহাটে শেষ হল বিজ্ঞান মেলা-২০১৯

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রাজারহাটে শেষ হল বিজ্ঞান মেলা-২০১৯

রমেশ চন্দ্র সরকার, রাজারহাট (কুড়িগ্রাম) থেকে : "জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি "প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ০৫ ডিসেম্বর (বৃহস্পতিবার ) রাজারহাটে তিন দিন ব্যাপী ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং বিজ্ঞান মেলা ২০১৯ শেষ হল।

এ উপলক্ষে বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজের আয়োজন করা হয়। মেলায় নয়টি স্টল স্থাপন করা হয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করে। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ জোবায়ের হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী, , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আশিকুল ইসলাম মন্ডল এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী। তিনি তার বক্তৃতায় বিজ্ঞান শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ইয়াছমিন বেগম ,সদর ইউপি চেয়ারম্যান জনাব মোঃ এনামুল হক, চাকির পশার ইউপি চেয়ারম্যান জনাব মোঃ আবুল কালাম আজাদ , ছাত্র, শিক্ষক, সাংবাদিক, দরর্শনার্থী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। উপজেলা প্রশাসন, রাজারহাট, কুড়িগ্রাম মেলার আয়োজন করে। মেলার বিভিন্ন স্টল সরেজমিনে, ক্ষুদে শিক্ষার্থীদের বিভিন্ন আবিষ্কার চোখে পরে। শেষে বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি