৫ মে ২০২৬

রাজারহাটে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রাজারহাটে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

রমেশ চন্দ্র সরকার, রাজারহাট( কুড়িগ্রাম) থেকে : রাজারহাটে যমুনা টিভির জেলা প্রতিনিধি নাজমুল হোসেন, ক্যামেরাপারসন কবির হোসেন ও ভূবন কুমারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রেসক্লাব রাজারহাটের আয়োজনে আজ বুধবার (২৪ জুন) দুপুরে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রেসক্লাব রাজারহাটের সভাপতি মোঃ এস এ বাবলু, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাবেক সভাপতি সাজেদুল রহমান চাঁদ, সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান লিটন এবং উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় বক্তারা হামলাকারীদের দ্রুত বিচারের দাবী এবং হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান।

প্রসঙ্গত গত শনিবার (২০ জুন) সংবাদ সংগ্রহ করতে গিয়ে রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নে যমুনা টেলিভিশনের কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি নাজমুল হোসেন, ক্যামেরাপারসন কবির হোসেন ও ভুবন কুমার দায়িত্ব পালন শেষে ফেরার পথে সন্ত্রাসী হামলা স্বীকার হন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি