৭ মে ২০২৬

রাজারহাটে পোনা মাছ অবমুক্তকরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রাজারহাটে পোনা মাছ অবমুক্তকরণ

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে: কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে অভ্যন্তরীণ জলাভূমি এবং প্লাবনভূমি মোট ১৩টি প্রতিষ্ঠানিক জলাশয়ে ৩৬৪ কেজি মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।

রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মুহ. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য অফিসার আব্দুর রহমান খানের পরিচালনায় আজ (২০ আগস্ট) সকালে প্রধান অতিথি হিসাবে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহম্মেদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দ্দী বাপ্পি, জেলা মৎস্য অফিসার মোঃ কালিপদ রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস ছালাম চাষী, উপজেলা ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াছমিন বেগম, জেলা পরিষদের সদস্য আব্দুস ছালাম, উপজেলা কৃষি অফিসার মোঃ কামরুজ্জামান, উমর মজিদ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী সদ্দার প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি