৫ মে ২০২৬

রাজারহাটে অসহায়দের মাঝে ব্যুরো বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রাজারহাটে অসহায়দের মাঝে  ব্যুরো বাংলাদেশ

রমেশ চন্দ্র সরকার , রাজারহাট (কুড়িগ্রাম) থেকে: রাজারহাটে ব্যুরো বাংলাদেশের উদ্যোগে কর্মহীন অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ৭ মে (বৃহস্পতিবার) রাজারহাট আদর্শ মহিলা কলেজ মাঠসহ কয়েকটি ভেন্যুতে ৫০০ পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। ব্যুরো বাংলাদেশ রাজারহাট, কুড়িগ্রাম শাখা এ সব ত্রাণ সামগ্রী বিতরণ করে। তালিকাভুক্ত প্রত্যেক পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি তেল, ৫ কেজি আলু ২টি সাবান ও ২টি করে মাক্স বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন এসিল্যান্ড আকলিমা বেগম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষ্ণ কুমার সরকার এবং প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা । ত্রাণ সামগ্রী বিতরণ করার কথা নিশ্চিত করেছেন ব্যুরো বাংলাদেশ, রাজারহাট শাখার ম্যানেজার আব্দুল কুদ্দুস। প্রসঙ্গত ব্যুরো বাংলাদেশ সারা দেশে করোনা সংকটে ৫০ হাজার পরিবারের মাঝে ৬ কোটি টাকার ত্রাণ সহায়তা প্রদান প্রকল্প হাতে নিয়েছে। ব্যুরো বাংলাদেশের এ ধরনের উদ্যোগকে অনেকে সাধুবাদ জানিয়েছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি