৪ মে ২০২৬

রাজারহাটে করোনার প্রভাবে হলো না ঐতিহ্যবাহী সিন্দুরমতির নবমীর স্নান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রাজারহাটে করোনার প্রভাবে হলো না ঐতিহ্যবাহী সিন্দুরমতির নবমীর স্নান

রমেশ চন্দ্র সরকার, রাজারহাট (কুড়িগ্রাম) থেকে : অনেক জল্পনা কল্পনার মধ্যে দিয়ে অবশেষে যুগ যুগ ধরে অনুষ্ঠিত হওয়া ঐতিহ্যবাহী সিন্দুরমতির নবমীর স্নান ও মেলা এবারেই প্রথম বন্ধ ঘোষণা করা হয়েছে । করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে রাজারহাটের ঐতিহ্যবাহী সিন্দুর মতি পুকুরে সনাতন ধর্মাম্বলীদের পূণ্যস্নান ও মেলা মন্দির পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক এবারের জন্য স্থগিত করা হয়েছে।

আজ ২ এপ্রিল (বৃহস্পতিবার) এ স্নান ও মেলার দিন ধার্য ছিল। এ উপলক্ষে প্রতি বছর শ্রী শ্রী বাসন্তীদেবীর পুজা আয়োজন করা হয়। ১ এপ্রিল (বুধবার) প্রহিত ও কমিটির ২/১জনের উপস্থিতিতে পুঁজার আনুষ্ঠানিকতা পালন করা হয়। এতে বাইরের কাউকে উপস্থিত থাকতে দেয়া হয়নি। জানা গেছে,প্রতি বছর চৈত্রের নবম তিথিতে ঐতিহ্যবাহী সিন্দুর মতি পুকুরে পূণ্যস্নান অনুষ্ঠিত হয় বলে একে নবমীর স্নান বলা হয়। হিন্দু ধমার্ম্ব্বলী পুরাকীর্তির নিদর্শন স্বরূপ পুকুরটিকে স্রষ্টার স্বর্গীয় দান মনে করেন। এই পুকুরে পূণ্যস্মান করা,পাপ মুক্ত হয়ে জীবনে ব্যপ্ততা ও পরজনমে পূর্ণবান হওয়ার মাধ্যম বলে তারা বিশ্বাসী । তাদের মতে,এটি শুধু একটি সু-বিশাল পুকুর নয়। হাজার বছর ধরে হিন্দুদের তীর্থক্ষেত্র। তাই প্রতিবছর চৈত্রের নবম তিথিতে পূণ্য স্মানের পাশাপাশি পুকুরের চার ধারে বসে বিশাল বিশাল মেলা বসে।। দেশের বিভিন্ন এলাকা এমনকি পার্শ্ববর্তী কয়েকটি দেশ থেকেও ভক্ত অনুরাগীদের আগমন ঘটে নবমির স্মানে।

এলাকাবাসী জানান,বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কখনো এই নবমির স্নান বন্ধ ছিল না,তবে এবারেই প্রথম করোনা ভাইরাসের কারণে নবমীর স্মান ও মেলার কার্যক্রম বন্ধ রাখতে হচ্ছে। কুড়িগ্রামের রাজারহাট ও লালমনিরহাটের সদর উপজেলার সীমান্তে প্রায় ৫১ বিঘা জমির উপর সিন্দুর মতির পুকুর স্থাপিত বলে জানা গেছে।

সিন্দুর মতি তীর্থধাম মন্দির কমিটির সভাপতি অতুল কৃষ্ণ রায় জানান,মন্দির পরিচালনা কমিটির সদস্যগণ সর্বসম্মতিক্রমে পূণ্যস্নান ও মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের বরাত দিয়ে উপজেলা প্রশাসন করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে মেলা, সামাজিক অনুষ্ঠান ও ধর্মীয় সমাবেশ সহ জন সমাগম/গণজমায়েত হয় এমন সকল কিছ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখা সহ বিভিন্ন নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারী করে। খোঁজ নিয়ে জানা যায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্বল্প সংখ্যক পূণ্যার্থী পূণ্যস্নানে অংশ নেয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি