রাজারহাটে কোভিড-১৯ সন্দেহে এক ব্যক্তির রক্তের নমুনা সংগ্রহ
রমেশ চন্দ্র সরকার,রাজারহাট (কুড়িগ্রাম) থেকে: আজ ৪ এপ্রিল ( শনিবার ) রাজারহাটে কোভিড-১৯ সন্দেহে এক ব্যক্তির রক্তের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে কুড়িগ্রাম স্বাস্থ্য বিভাগ। তিনি কয়েকদিন ধরে জ্বর, মাথাব্যথা ও সর্দি, কাশিতে আক্রান্ত বলে জানা গেছে।
ইতিপূর্বে উপজেলা প্রশাসন তার বাড়িতে লাল নিশান উড়িয়ে পরিবার সবাইকে হোম কোয়ারান্টাইনে থাকার পরামর্শ দিয়েছিল। তিনি রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার তালুক গ্রামের নুরইসলামের পুত্র মোস্তাফিজার (২২) বলে জানা গেছে। তিনি নারায়নগঞ্জে একটি ওষুধ কোম্পানীতে কর্মরত ছিলেন। এক সপ্তাহ পূর্বে তিনি শরীরে জ্বর নিয়ে বাড়িতে আসেন।
তার রক্তের নমুনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে টেস্টের জন্য প্রেরণ করা হয়েছে। এ ব্যপারে জেলা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নজরুল ইসলাম জানান, শুক্রবার সংবাদ পাওয়ার পরপরই স্বাস্থ্য বিভাগ ওই ব্যক্তি এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত। তার অবস্থার অনেকটা উন্নতি হয়েছে।
তারপরও জনমনে আতঙ্ক দূর করতে শনিবার দুপুরে একটি মেডিকেল টিম তার রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি