রাজারহাটে জাতীয় বীমা দিবস পালিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রমেশ চন্দ্র সরকার,রাজারহাট (কুড়িগ্রাম)থেকে: বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ মার্চ (রবিবার ) প্রথমবারের মতো সারা দেশের ন্যায় রাজারহাটে পালিত হলো জাতীয় বীমা দিবস।
এ উপলক্ষে রাজারহাট উপজেলা প্রশাসন এক বর্নাঢ্য র্যালীর আয়োজন করে। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শিল্প কলা একাডেমিতে এক আলোচনা সভায় মিলিত হয়। এ সময় উপস্হিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা: যোবায়ের হোসেন। আরো উপস্থিত ছিলেন রাজারহাট ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক, বিভিন্ন বীমা কোম্পানির পদস্থ কর্মকর্তা ও কর্মীবৃন্দ। আলোচনা সভায় বক্তাগণ সর্বক্ষেত্রে এবং প্রত্যকের জীবনে বীমার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি