৫ মে ২০২৬

রাজারহাটে গাভী পালনে সফল "জনতা এ‍গ্রো ফার্ম"

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রাজারহাটে গাভী পালনে সফল "জনতা এ‍গ্রো ফার্ম"

রমেশ চন্দ্র সরকার, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সদর ইউনিয়নে কৈলাশকুটি গ্রামে "জনতা এ‍গ্রো ফার্ম " দুগ্ধজাত গাভী পালন করে দারুণ সফলতা অর্জন করেছে। ফার্মটির মালিক মোঃ আবু বক্কর সিদ্দিক এর সাথে কথা বলে জানা য়ায়, প্রথমে ৬টি গাভী দিয়ে খামার শুরু করে বতর্মানে তার খামারটিতে ৩৪ টি গরু আছে। যার মধ্যে গাভী ১৬টি, বকনা ৮টি, বাছুর ৭টি ও ষাঁড় ৩টি রয়েছে।

বর্তমানে তার খামার থেকে প্রতিদিন প্রায় ২২০ থেকে ২৪০ লিটার দুধ উৎপাদন হয়। তিনি আরও জানান বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দুর দুরান্ত থেকে লোক আসে তার কাছে দুধ নিতে যা তার খুব ভালো লাগে। তিনি প্রতি মাসে গড়ে প্রায় ২ লক্ষ থেকে ২ লক্ষ ৩০ হাজার টাকার দুধ বিক্রি করেন । তিনি আশাবাদী "জনতা এগ্রো ফার্ম"কে আধুনিক কৃষি খামার হিসেবে গড়ে তুলবেন। বতর্মানে খামারটিতে ৩ জন লোক কাজ করেন এবং একজন পশু চিকিৎসক নিয়মিত সিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তার এ সফলতা দেখে অনেকে অনুপ্রাণিত হচ্ছেন বলে তিনি মনে করেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি