৫ মে ২০২৬

রাজারহাটে ধানের পর এবার পাটের বাম্পার ফলনের সম্ভাবনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রাজারহাটে ধানের পর এবার পাটের বাম্পার ফলনের সম্ভাবনা

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ক'দিন আগেও মাঠে দোল খাচ্ছিল সোনালী ধান। তখন কৃষক পরিবার গুলো মেতে উঠেছিল ধান কাটার মহাউৎসবে। ফলনও হয়েছিল বাম্পার। ধানের পর পাটের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দেওয়ায় কৃষকের মাঝে উচ্ছাস আর উচ্ছাস।

গত মৌসুমে পাটের ন‍্যায‍্যমূল‍্য পাওয়ায় কুড়িগ্রামের রাজারহাটে পাট চাষে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদের। সোনালী আঁশ পাটের সু-দিন ফিরিয়ে আনতে সরকার নানা মুখি পদক্ষেপ গ্রহন করায় সুফল পেতে শুরু করেছে পাট চাষিরা। উপজেলার ৭টি ইউনিয়নের বোতলাপার, চাঁন্দামারী, নাফাডাঙ্গা, সরিষাবাড়ি, চতুরা, পাড়ামৌলা, গলাকাটা, দুধখাওয়া প্রভৃতি এলাকা সরেজমিনে দেখা যায় চাষিরা পাট কাটতে ব্যস্ত হয়ে পড়েছেন।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায় এবারে উপজেলায় ৬২০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষমাত্রা নির্ধারন করা হলেও আবাদ হয়েছে ৪২০ হেক্টর জমিতে। সাধারনত এই এলাকায় জে,আর,ও ৫২৪ এবং ৪৯৮৯৭ , দেশীয় তোসা-৮, রবি-১ জাতের পাট ছাড়াও স্থানীয় জাতের পাট ও চাষ করা হয়।

উপজেলার কয়েকজন পাট চাষি আমিনুর, মকবুল হোসেন,আফজাল হোসেন, আলতাফ হোসেন, জছিজল হক এদের সাথে কথা বলে জানা যায় কেউ আলু তোলার পরে,আবার কেউ গম কাটার পরে সেই জমিতে পাট লাগিয়েছেন। আবহাওয়া ভালো থাকায় এবার ফলন ভালো হবে বলে তারা আশাবাদি।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা সম্পা আকতার জানান,আমাদের দেশে উদ্ভাবিত রবি- ১ জাতের পাটের ফলন বেশি হওয়ায় কৃষকদের মাঝে আগ্রহ দিন দিন বাড়ছে। আগামীতে পাট চাষে কৃষকদের আগ্রহী করে তোলার ব্যাপারে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি