৮ মে ২০২৬

রাজারহাট উপজেলাকে শতভাগ স্কাউট উপজেলা ঘোষণা করলেন প্রতিমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রাজারহাট উপজেলাকে শতভাগ স্কাউট উপজেলা ঘোষণা করলেন প্রতিমন্ত্রী

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে : রাজারহাটের সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় ও স্কাউট উপজেলা এবং বই পড়া আন্দোলনের ঘোষনা করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি।

আজ শনিবার বিকেল ৫টায় রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রাজারহাট উপজেলা প্রশাসন আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি প্রধান থি হিসেবে বক্তৃতা করেন। এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি রাজারহাট উপজেলাকে শতভাগ রক্তের গ্রুপ নির্ণয়ন সম্পূর্ণ উপজেলা,শতভাগ স্কাউট উপজেলা এবং বই পড়ায় উদ্বুদ্ধ করতে বাতিঘর প্রোগ্রাম ঘোষনা দেন। এছাড়া তিনি রাজারহাটে একটি মিনি ষ্টেডিয়াম ও ১০টি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মানের প্রতিশ্রুতি দেন।

রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বদরুল হাসান বাবলু, রংপুর বিভাগীয় প্রাথমিক ও গণশিক্ষা উপ-পরিচালক মোঃ আব্দুল ওয়াহাব,কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন,রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. রাশেদুল হক প্রধান প্রমূখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি