৫ মে ২০২৬

রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যানের উদ্যোগে দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যানের উদ্যোগে দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

রমেশ চন্দ্র সরকার, রাজারহাট (কুড়িগ্রাম) থেকে: রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি'র নিজস্ব অর্থায়নে আজ মঙ্গলবার (৭ জুলাই ) বিকেল ৪ টায় উপজেলা পরিষদের সামনে জমে থাকা অসহায় ও দুস্থ অর্ধ শতাধিক পরিবারের মাঝে আকস্মিক নগদ অর্থ বিতরণ করেন। করোনা ভাইরাসের মহামারী এবং আকষ্মিক বন‍্যার ফলে স্থবির হয়ে পড়েছে উপজেলার বিভিন্ন এলাকার মানুষ। লোকজনের কাজ না থাকায় মানবেতর জীবন যাপন করছে । নগদ অর্থ পেয়ে অনেকেই চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাজারহাট উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি বলেন, উপজেলা পরিষদ এবং আমার নিজ উদ্যোগে যতটুকু সম্ভব চেষ্টা করছি,করোনা দুর্গত এবং বানভাসি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে। উপজেলা পরিষদ এবং আমার পক্ষ হতে এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম সাবু মন্ডল, উপজেলা যুবলীগের আহবায়ক কুমোদ রঞ্জন সরকার, যুগ্ম আহ্বায়ক সামিউল ইসলাম প্রমুখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি