৮ মে ২০২৬

রাহুল গান্ধীকে পার্লামেন্টে অযোগ্য ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রাহুল গান্ধীকে পার্লামেন্টে অযোগ্য ঘোষণা
বাংলাপ্রেস ডেস্ক: ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে দেশটির পার্লামেন্ট থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার ফৌজদারি মানহানির মামলায় রাহুল গান্ধীর দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। এরপরেই তাকে লোকসভার এমপি থেকে অযোগ্য ঘোষণা করা হলো। লোকসভা সচিবালয়ও তার নির্বাচনী এলাকা শূন্য ঘোষণা করেছে। লোকসভার পক্ষ থেকে বলা হয়েছে, শ্রী রাহুল গান্ধী, কেরালার ওয়েনাদ সংসদীয় নির্বাচনী এলাকার প্রতিনিধিত্বকারী লোকসভার সদস্য- তার দোষী সাব্যস্ত হওয়ার তারিখ থেকে অর্থাৎ ২৩ মার্চ, ২০২৩ থেকে লোকসভার সদস্যপদ থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। ২০১৯ সালে এক নির্বাচনী প্রচারণার সময় মোদির পদবি নিয়ে মন্তব্য করার কারণে রাহুলের বিরুদ্ধে বৃহস্পতিবার ওই রায় হয়। গত সাধারণ নির্বাচনের আগে ২০১৯ সালে কর্ণাটক রাজ্যে এক নির্বাচনী প্রচারণায় রাহুল বলেছিলেন, সব চোরেরা কেন তাদের পদবিতে মোদি ব্যবহার করে? নিরাভ মোদি, ললিত মোদি, নরেন্দ্র মোদি। তবে এর আগে গতকাল রায়ের পর কংগ্রেস জানায়, রাহুলকে নিশ্চুপ করার প্রচেষ্টায় লাভ হবে না। তারা এই মামলার বিরুদ্ধে লড়ে যাবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি