পূর্বালী ব্যাংকে থাকা শেখ হাসিনার লকার জব্দ
বাংলাপ্রেস ডেস্ক: অভ্যুত্থানের মুখে দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে পূর্বালী ব্যাংক মতিঝিল শাখায় থাকা লকারটি জব্দ করা হয়।
সিআইসির মহাপরিচালক আহসান হাবীব এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূর্বালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত একটি লকারের সন্ধান পাওয়া গেছে (লকার নং-১২৮)। এই লকারের দুইটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। সিআইসির একটি টিম লকারটি জব্দ করেছে। বিস্তারিত পরে জানানো হব।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে: সংসদে শিক্ষামন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন্ত্রী
সঙ্গীত একাডেমি