৭ মে ২০২৬

পূর্ণ অনুমোদন পেলো ফাইজারের টিকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পূর্ণ অনুমোদন পেলো ফাইজারের টিকা
বাংলাপ্রেস ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) পূর্ণ অনুমোদন পেয়েছে ফাইজার/বায়োএনটেকের করোনাভাইরাসের টিকা। স্থানীয় সময় সোমবার (২৩ আগস্ট) এই অনুমোদন দেয় এফডিএ। খবর আনাদোলু এজেন্সির। ৯ মাস আগে ফাইজারের টিকাকে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছিল এফডিএ। ৯ মাস পর পূর্ণ অনুমোদন দিলো প্রতিষ্ঠানটি। অবশ্য ফাইজার যে পূর্ণ অনুমোদন পেতে যাচ্ছে সেটা আগে থেকেই অনুমান করা যাচ্ছিলো। এই অনুমোদন যারা টিকা নিতে এতোদিন অনাগ্রহী ছিল তাদের আগ্রহ বাড়াবে বলেই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এফডিএ জানিয়েছে, পূর্ণ অনুমোদন দেওয়ার আগে তারা এই টিকার কার্যকারিতা পরীক্ষা করে দেখার জন্য ৪০ হাজার মানুষের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়েছে। তাদের ট্রায়ালে দেখা গেছে ফাইজারের টিকা করোনাভাইরাসের বিরুদ্ধে ৯১ শতাংশ কার্যকর। এদিকে পূর্ণ অনুমোদন পাওয়ার পর ফাইজারের ভারপ্রাপ্ত কমিশনার জানেট উ্ডকক এক বার্তায় বলেছেন, ‘এফডিএ’র অনুমোদন পাওয়াটা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের এই কঠিন সময়ে ফাইজারের জন্য একটা মাইলস্টোন। এখন মানুষ এই টিকা নেওয়ার ব্যাপারে আরও বেশি আত্মবিশ্বাসী হতে পারবে। আত্মবিশ্বাসী হতে পারবে ফাইজারের টিকার স্ট্যান্ডার্ড, কার্যকারিতা ও উৎপাদনের গুণগত মান সম্পর্কে। কারণ, এটা এখন এফডিএ’র পূর্ণ অনুমোদন পাওয়া টিকা।’ বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি