৬ মে ২০২৬

পূজায় জঙ্গি হামলার হুমকি নেই : র‍্যাব ডিজি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পূজায় জঙ্গি হামলার হুমকি নেই : র‍্যাব ডিজি
বাংলাপ্রেস ডেস্ক: শারদীয় দুর্গাপূজায় জঙ্গি হামলার কোনো হুমকি নেই বলে জানিয়েছেন, র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। সোমবার (৩ অক্টোবর) দুপুরে বনানী পূজামণ্ডপ ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এম খুরশীদ হোসেন বলেন, গোয়েন্দা ও সাইবার তথ্য বিশ্লেষণ করে দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার তথ্য পাওয়া যায়নি। তারপরও আমরা আত্মতৃপ্তিতে ভুগছি না। জঙ্গিদের যেকোনো নাশকতা নস্যাৎ করে দিতে র‍্যাব প্রস্তুত। তিনি বলেন, যেকোনো উদ্ভূত পরিস্থিতির জন্য ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, কমান্ডো টিম ও হেলিকপ্টার প্রস্তুত রয়েছে। একই সঙ্গে স্যোশাল মিডিয়ায় গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র‍্যাবের সাইবার মনিটরিং টিম পর্যবেক্ষণ করছে। র‌্যাব ডিজি বলেন, হিন্দু সাম্প্রদায়িকের ওপর হামলা, পূজামণ্ডপ ভাঙচুর, ডাকাতি, চুরিসহ যেকোনা ধরনের সংগঠিত হলে তাৎক্ষণিকভাবে তদন্ত করে আইনের আওতায় আনা হবে। এ সময় র‍্যাব মহাপরিচালক পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা উদযাপনের পরামর্শ দেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি