৪ মে ২০২৬

পূজায় শাড়ি না পেয়ে গৃহবধূর আত্মহত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পূজায় শাড়ি না পেয়ে গৃহবধূর আত্মহত্যা
দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পূজায় শাড়ি না দেওয়ায় স্বামীর সাথে অভিমান করে শোয়ার রুমের সরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে দিথি রাণী (১৮) নামে এক গৃহবধূ। রবিবার রাতে ওই গৃহবধূকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফাট করেন, রংপুর যাওয়ার পথে মৃত্যুবরণ করেন। নিহত দিথি রাণী ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী নাপিতপাড়া গ্রামের ভমর রায়ের স্ত্রী। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত মাস দুই আগে নিজের বড় বোনের দেবরের সাথে ভালবেসে দিথি রাণী বিয়ে হয় স্বামী ভমর রায় রাজ মিস্ত্রির কাজ করেন। রবিবার ভূল্লী বাজারে স্বামীর কাছে দামি শাড়ি কিনে চাইলে স্বামী না দেওয়ায় বাসায় গিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। অভিমানে রাতে সে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। তার স্বামী ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে রাতে হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফাট করেন, রংপুর যাওয়ার পথে মৃত্যুবরণ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর ইসলাম। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি